কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ এ ০৪:১১ PM
কন্টেন্ট: পাতা
প্রশাসন বিভাগ
বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) প্রশাসন বিভাগ এবং এর ৪টি প্রধান উইংয়ের কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো:
১.০ মানব সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা উইং
নিয়োগ ও পদায়ন: জনবল চাহিদা বিশ্লেষণ, নিয়োগ পরীক্ষা পরিচালনা, বদলি-পদায়ন ও চাকুরির রেকর্ড সংরক্ষণ।
প্রশিক্ষণ ও দক্ষতা: ওরিয়েন্টেশন, দেশি-বিদেশি প্রশিক্ষণ, কর্মশালা আয়োজন ও ডাটাবেজ আপডেট।
মূল্যায়ন ও পদোন্নতি: ACR/APR সংরক্ষণ, পদোন্নতি কমিটির সভা আয়োজন ও নতুন বেতন স্কেল বাস্তবায়ন।
শৃঙ্খলা ও আচরণ বিধি: সরকারি বিধি অনুযায়ী অভিযোগ তদন্ত, বিভাগীয় মামলা পরিচালনা ও নীতিগত সচেতনতা বৃদ্ধি।
পরিকল্পনা ও ই-গভর্ন্যান্স: দীর্ঘমেয়াদী জনবল পরিকল্পনা, e-Nothi/e-File/HRMIS চালুকরণ ও নীতিমালা হালনাগাদ।
কল্যাণ ও প্রণোদনা: পেনশন, গ্র্যাচুইটি, চিকিৎসা সহায়তা ও কল্যাণ তহবিল পরিচালনা।
ডাটাবেজ ও ছুটি: কর্মকর্তা/ কর্মচারীদের ছুটি ব্যবস্থাপনা সহ ব্যক্তিগত নথি সংরক্ষণ এবং ডিজিটাল রেকর্ড (HR Database) রক্ষণাবেক্ষণ।
যোগাযোগ ও সমন্বয়: মন্ত্রনালয়/ বিভিন্ন সরকারি দপ্তরের সাথে যোগাযোগ ও সমন্বয়।
২.০ অফিস ব্যবস্থাপনা, আইটি, সিকিউরিটি ও প্রটোকল উইং
অফিস ও ভবন রক্ষণাবেক্ষণ: বিটিআরসি ভবনের বিদ্যুৎ, লিফট, জেনারেটর, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ইউটিলিটি বিল পরিশোধ।
নিরাপত্তা ও প্রটোকল: আনসার/গার্ড তদারকি, CCTV ও Access Control পরিচালনা, ভিজিটর পাস ইস্যু এবং বিদেশ ভ্রমণ/ভিসা সংক্রান্ত প্রটোকল সেবা।
আইটি নেটওয়ার্ক ও সার্ভার: Firewall, Router, Real IP, Zoom কনফারেন্স, IP-PABX এবং IT NOC পরিচালনা।
হার্ডওয়্যার ও ডিজিটাল সহায়তা: কম্পিউটার/প্রিন্টার মেরামত, ডি-নথি, মাই-গভ, ই-সার্ভিস বাস্তবায়ন ও ওয়েবসাইট পরিচালনা।
আইটি নিরাপত্তা ও বাজেট: সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, SSL সার্টিফিকেট নবায়ন, আইটি অডিট ও বার্ষিক ক্রয় পরিকল্পনা।
৩.০ ট্রান্সপোর্ট, ষ্টোর ও লাইব্রেরি ব্যবস্থাপনা উইং
যানবাহন ব্যবস্থাপনা: অফিশিয়াল কাজে গাড়ি বরাদ্দ, জ্বালানি নিয়ন্ত্রণে KPL নির্ধারণ এবং ড্রাইভারদের ডিউটি রোস্টার পরিচালনা।
গাড়ি মেরামত: ৩ মাস/৫০০০ কিমি পর পর জেনারেল সার্ভিসিং, জরুরী হালকা মেরামত এবং টেন্ডারের মাধ্যমে ভারি মেরামত।
লাইব্রেরি (ডিজিটাল): ৪৫০০+ বই ও ম্যাগাজিন সমৃদ্ধ কেন্দ্র পরিচালনা এবং কর্মকর্তা-কর্মচারীদের ১৫ দিনের জন্য বই ইস্যু করা।
কেন্দ্রীয় স্টোর: দাপ্তরিক স্টেশনারি, ক্রোকারিজ, আসবাবপত্র ও আইটি সামগ্রী গ্রহণ, সংরক্ষণ ও বিতরণ।
৪.০ ক্রয় ব্যবস্থাপনা, অডিট ও বাজেট উইং
অফিস সরঞ্জাম ও সামগ্রী ক্রয়: আসবাবপত্র, আইটি ডিভাইস, সফটওয়্যার, স্টেশনারি ও কর্মচারীদের পোশাক ক্রয়।
পন্য ও সেবা ক্রয়: কমিশনের বিভিন্ন বিভাগের চাহিদা অনুযায়ী বিভিন্ন পন্য ও সেবা ক্রয়।
সেবা ও আউটসোর্সিং: ক্লিনার, গার্ডেনার, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট ও আউটসোর্সিং জনবল নিয়োগ।
অবকাঠামো ও AMC: বিটিআরসি ভবনের বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি (AMC) ও সিভিল কাজের ক্রয় প্রক্রিয়া সম্পন্ন।
বাজেট ও অডিট: বার্ষিক ক্রয় পরিকল্পনা (APP) প্রণয়ন, কমিশন বাজেট তৈরি, অভ্যন্তরীণ/অপারেটর অডিট ফার্ম নিয়োগ এবং অডিট আপত্তি নিষ্পত্তি।
সিস্টেমস এন্ড সার্ভিসেস বিভাগ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর ধারা ৩০ অনুযায়ী সিস্টেমস এন্ড সার্ভিসেস (এসএস) বিভাগের দায়িত্ব/কার্যাবলী নিম্নে উল্লেখ করা হলোঃ
১. দেশীয় গ্রাহকগণের উপর আরোপিত চার্জের হার এবং টেলিযোগাযোগ সেবার প্রাপ্যতা, পরিষেবার অভিজ্ঞতার মান ও বৈচিত্রের ব্যাপারে তাহাদের স্বার্থ রক্ষা করা;
২. টেলিযোগাযোগের ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নকে এবং টেলিযোগাযোগ সেবা প্রদানের ক্ষেত্রে উদ্ভাবনী কার্যক্রম ও বিনিয়োগকে উৎসাহ প্রদান;
৩. গ্রাহকগণের সামাজিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও তাহাদের প্রয়োজন অনুসারে যথাযথ সাড়া দেওয়া এবং টেলিযোগাযোগ সেবা প্রদানকারীর বিদ্যমান কিংবা সম্ভাব্য পীড়নমূলক বা বৈষম্যমূলক আচরণ বা কার্যকলাপ নিয়ন্ত্রণ ও দূরীকরণের ব্যবস্থা করা;
৪. উন্নত টেলিযোগাযোগ সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে উক্ত সেবা প্রদানকারীগণের মধ্যে পারস্পারিক প্রতিযোগিতামূলক পরিস্থিতি বজায় রাখা এবং উহাতে উৎসাহ প্রদান;
৫. টেলিযোগাযোগের একান্ততা (Privacy) রক্ষার ব্যবস্থা নিশ্চিত করা;
৬. বাংলাদেশ এবং বর্হিবিশ্ব হইতে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং বাংলাদেশে উহাদের প্রভাব সম্পর্কে পর্যালোচনা করা এবং তদনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বা ক্ষেত্রমত সরকারের নিকট সুপারিশ করা:
৭. টেলিযোগাযোগের ক্ষেত্রে অনুসরণীয় মান এবং পদ্ধতির বিষয়ে আর্ন্তজাতিক টেলিযোগাযোগ ইউনিয়নসহ অন্যান্য আর্ন্তজাতিক ও আঞ্চলিক সংস্থার কার্যক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সহায়তা প্রদান; আর্ন্তজাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের বিভিন্ন নোটিশ ও যাবতীয় তথ্য সংগ্রহ এবং বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থাসমূহকে সংশ্লিষ্ট বিষয়াদি অবহিত করা;
৮. সরকার ভিন্নতর সিদ্ধান্ত গ্রহণ না করিলে, টেলিযোগাযোগ সংক্রান্ত আর্ন্তজাতিক বা আঞ্চলিক সম্মেলনে বা বিদেশী সংস্থার সহিত অনুষ্ঠিত সভায় সরকারের প্রতিনিধিত্ব করা;
৯. টেলিযোগাযোগ সংক্রান্ত আর্ন্তজাতিক বা আঞ্চলিক সম্মেলন সর্ম্পকে তথ্যাদি সংগ্রহ ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থাসমূহকে তাহা সরবরাহ করা; এইরূপ সম্মেলনে অংশগ্রহণের জন্য উপযুক্ত প্রতিনিধি প্রেরণের জন্য সম্প্রচার প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থাকে পরামর্শদান এবং প্রতিনিধিদল গঠনের বিষয় ও দলের দায়িত্ব সর্ম্পকে যথাযোগ্য ভূমিকা পালন;
১০. প্রয়োজনবোধে দ্বিপাক্ষিক, উপ-আঞ্চলিক ও আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে সরকার বা আঞ্চলিক সংস্থাসমূহকে পরামর্শদান;
১১. পরিচালনাকারী এবং টেলিযোগাযোগ সেবা প্রদানে নিয়োজিত অন্যান্য ব্যক্তির অন্যান্য কার্যকলাপ হইতে গ্রাহকগণের স্বার্থ রক্ষাসহ সামগ্রিক জনস্বার্থের প্রতি লক্ষ্য রাখিয়া এই আইনের বিধান পালন নিশ্চিত করা;
১২. টেলিযোগাযোগ ব্যবস্থা বা সেবার পরিচালনাকারীকে অন্যান্য পরিচালনাকারীর এমন কার্যকলাপ হইতে রক্ষা করা যাহা প্রতিযোগিতামূলক পরিস্থিতি বিনষ্ট করে;
১৩. কোন ব্যক্তি টেলিযোগাযোগ ব্যবস্থা বা টেলিযোগাযোগ সেবা প্রদানের বাজারে পরিচালনাকারী হিসেবে প্রবেশ করিতে ইচ্ছুক হইলে তাহার প্রবেশের পথ সুগম করা;
১৪. গ্রাহকগণের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে এমন পদ্ধতি প্রবর্তন করা যাহাতে তাহাদের মতামত ও অভিযোগ নির্দিষ্ট সময় অন্তর গ্রহণ ও উহার উপর যথাযথ ব্যবস্থা নিশ্চিত হয়;
১৫. টেলিযোগাযোগ সেবা ও জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়াদির উপর জনসংযোগ ও গণশুনানির ব্যবস্থা করা।
১৬. নতুন নতুন টেলিযোগাযোগ সেবা প্রবর্তন এবং টেলিযোগাযোগ খাতে দেশি ও প্রবাসীদের বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা।
১৭. টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকায় টেলিযোগাযোগ সুবিধা বিস্তৃতকরণের লক্ষ্যে "সামাজিক দায়বদ্ধতা তহবিল (Social Obligation Fund)" সংক্রান্ত সার্বিক কার্যক্রম তদারকি করা ও SOF কমিটির সাচিবিক দায়িত্ব পালন করা।
১৮. সাইবার সেইফটি/সিকিউরিটি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা।
১৯. GRS ও হার্ড কপি হতে প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তি করা।
ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগ
১. নাম্বারিং, সিগন্যালিং, রাউটিং ও ট্রান্সমিশনসহ অপারেটরদের নেটওয়ার্ক পরিকল্পনা ও পরিচালনা তদারকি করা এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান।
২. নন-রেডিও টেলিকম যন্ত্রপাতির আমদানির অনুমোদন ও স্ট্যান্ডার্ডাইজেশন কার্যক্রম সম্পাদন।
৩. লাইসেন্সিং নির্দেশিকাগুলির প্রযুক্তিগত বাস্তবায়ন এবং সম্মতি পর্যবেক্ষণ।
৪. টেলিকম ট্রাফিকের পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ (যেমন ভয়েস, ডেটা ইত্যাদি)।
৫. জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় টেলিকম পরিসংখ্যান এবং আইসিটি সূচক সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রতিবেদন করা।
৬. টেলিকম সরঞ্জাম এবং নেটওয়ার্কগুলির প্রযুক্তিগত মান নিয়ন্ত্রণ করা।
৭. ইন্টারনেট ডোমেইন পরিচালনা সংক্রান্ত সমস্যাগুলির জন্য ICANN এবং APNIC এর সাথে সমন্বয় করা।
৮. পরিষেবার মান (QoS) সমস্ত টেলিকম নেটওয়ার্ক এবং পরিষেবার পর্যবেক্ষণ ও পরিমাপ।
৯. টেলিকম সাইটে স্থাপিত যন্ত্রপাতি হতে EMF বিকিরণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা এবং সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করা।
১০. টেলিকম অবকাঠামোর উন্নয়নের সমন্বয় সাধন (উদাহরণস্বরূপ: মোবাইল টাওয়ার, এনটিটিএন, সাইট অধিগ্রহণ সমস্যা ইত্যাদি)।
১১. টেলিকম অবকাঠামোর বিশ্লেষণধর্মী জিআইএস মানচিত্রের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ।
১২. টেলিকম পরিচালনা সংক্রান্ত বিষয়ে সরকারি সংস্থাগুলির সাথে সমন্বয় সাধন।
১৩. আন্তঃ-অপারেটর পরিচালনা সংক্রান্ত বিষয়সমূহ, নিয়ন্ত্রণ এবং বিরোধ নিষ্পত্তি।
১৪. নন-রেডিও টেলিকম সরঞ্জামের (ই-বর্জ্য) পুনর্ব্যবহার অনুমোদন।
১৫. জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে টেলিকম অপারেটরদের মধ্যে আন্তঃসংযোগ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ।
১৬. টেলিকম নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা (LEA) এবং সংশ্লিষ্ট অপারেটরদের মধ্যে সমন্বয় সাধন।
১৭. জাতীয় নম্বর পরিকল্পনার উন্নয়ন, সংশোধন এবং বাস্তবায়ন।
১৮. 2G, 3G, 4G, 5G এবং ভবিষ্যৎ প্রযুক্তির সম্প্রসারণ, রোলআউট অবলিগেশন ও নেটওয়ার্ক আপগ্রেড তদারকি।
১৯. Interactive GIS Map ও অন্যান্য ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নেটওয়ার্ক ব্যবস্থাপনা আধুনিকীকরণ।
২০. ই-বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশগত সুরক্ষা ও প্রযুক্তিগত মান বজায় রাখতে নীতিমালা প্রণয়ন ও প্রয়োগ।
২১. টেলিকম অবকাঠামো নির্মাণ ও ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং নীতিমালা বাস্তবায়ন।
স্পেকট্রাম ব্যবস্থাপনা বিভাগঃ
১. বেতার ফ্রিকোয়েন্সি বরাদ্দকরণ এবং রেট লিস্ট অনুসরণে বেতার ফ্রিকোয়েন্সির মূল্য নির্ধারণ করা।
২. বরাদ্দকৃত বেতার ফ্রিকোয়েন্সি ব্যবহারের পদ্ধতি ও সময়সীমা নির্ধারণ করা এবং তা বাতিল বা সংশোধন করা।
৩. বেতার যন্ত্রপাতি বা প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যন্ত্রপাতির ব্যাপারে প্রযোজ্য কারিগরি মান নির্ধারণ এবং সংশ্লিষ্ট কারিগরি গ্রহণযোগ্যতা সনদ ইস্যু করা।
৪. বিভিন্ন লাইসেন্সধারী ও সংস্থার ব্যবহার্য বেতার যন্ত্রপাতি ও সেবার জন্য বেতার ফ্রিকোয়েন্সি ব্যবহারের পদ্ধতি ও সময়সীমা নির্ধারণ করা।
৫. বেতার ফ্রিকোয়েন্সির আন্তর্জাতিক ও বহুমুখী ব্যবহারের সমন্বয় সাধন ও তার খসড়া নীতিমালা প্রণয়ন এবং তা অনুমোদনের জন্য কমিশনের নিকট উপস্থাপন করা।
৬. বিভিন্ন ব্যান্ডে বেতার ফ্রিকোয়েন্সির যথাযথ ব্যবহার এবং উন্নততর তথ্যপ্রাপ্তি নিশ্চিতকরণের উদ্দেশ্যে উক্ত ব্যান্ডসমূহ ব্যবহারের বিষয় পুনরীক্ষণ করা।
৭. বরাদ্দকৃত বেতার তরঙ্গ ব্যবহারের ক্ষেত্রে আইন ও প্রবিধানের বিধানাবলি পালিত হচ্ছে কিনা তা পরিবীক্ষণ এবং তার পরিপ্রেক্ষিতে কোনো কিছু করণীয় থাকলে সে বিষয়ে কমিশনের নিকট সুপারিশ করা।
৮. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় বেতার তরঙ্গ বরাদ্দ বা বাতিল করা।
৯. বরাদ্দকৃত বেতার তরঙ্গে পরিচালিত বেতার যন্ত্রের কারিগরি ছাড়পত্র প্রদান ও ব্যবহারের অনুমতি প্রদান।
১০. বেতার যন্ত্র আমদানি বা উৎপাদনের প্রয়োজনীয় ইকুইপমেন্ট সনদপত্র প্রদান।
১১. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ সাপেক্ষে সংশ্লিষ্ট সনদ ইস্যু করা।
১২. ন্যাশনাল ফ্রিকোয়েন্সি অ্যালোকেশন টেবিল প্রস্তুতকরণ এবং সময়ের সাথে তা সংস্কারকরণ।
১৩. বাংলাদেশ স্যাটেলাইট-১ সহ সকল স্যাটেলাইট ও টেরেস্ট্রিয়াল রেডিও কমিউনিকেশন সার্ভিস প্রদানে তরঙ্গ বরাদ্দ করা।
১৪. Direct to Home (DTH) সেবা প্রদানের জন্য তরঙ্গ বরাদ্দ এবং আমদানি ও বেতার যন্ত্র ব্যবহারের অনুমতি প্রদান।
১৫. স্পেকট্রাম বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন সিস্টেম, যেমন NOC Automation and IMEI Database System (NAID), National Equipment Identity Register (NEIR) ইত্যাদির সামগ্রিক ব্যবস্থাপনা।
১৬. আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU)-এর রেডিও রেগুলেশনস অনুযায়ী বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ এবং ITU-এর বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ ও প্রস্তুতি গ্রহণ।
১৭. প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্তবর্তী এলাকায় তরঙ্গের Interference এড়াতে ফ্রিকোয়েন্সি সমন্বয় (Cross-Border Coordination) করা।
১৮. স্যাটেলাইট কক্ষপথ (Orbital Slot) ও স্যাটেলাইট ফ্রিকোয়েন্সির আন্তর্জাতিক নিবন্ধন এবং সমন্বয়।
১৯. মোবাইল অপারেটরদের জন্য IMT (2G, 4G, 5G) তরঙ্গের নিলাম বা বরাদ্দ প্রক্রিয়া পরিচালনা এবং নিলাম নির্দেশিকা প্রস্তুত।
২০. তরঙ্গ ফি, রেভিনিউ শেয়ারিং ও নবায়ন ফি আদায়ের হিসাব ও মনিটরিং।
২১. ব্যবহৃত তরঙ্গের কার্যকারিতা ও দক্ষতা মূল্যায়ন (Spectrum Audit) এবং অব্যবহৃত তরঙ্গ ফেরত নেওয়ার সুপারিশ।
২২. অবৈধ বা অননুমোদিত বেতার যন্ত্র ও ফ্রিকোয়েন্সি ব্যবহার শনাক্তকরণ এবং ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বয়।
২৩. Interference সংক্রান্ত অভিযোগ গ্রহণ, তদন্ত ও নিষ্পত্তি।
২৪. অ্যামেচার রেডিও, মেরিটাইম, এভিয়েশন ও সরকারি সংস্থার (যেমন প্রতিরক্ষা, পুলিশ) তরঙ্গ চাহিদা নিরূপণ ও বরাদ্দ।
২৫. Wi-Fi, IoT, লাইসেন্স-মুক্ত (Unlicensed) ব্যান্ডের ব্যবহার সংক্রান্ত নীতিমালা ও নির্দেশিকা প্রণয়ন।
২৬. নতুন প্রযুক্তির (যেমন 5G, স্যাটেলাইট ইন্টারনেট, ড্রোন যোগাযোগ) জন্য তরঙ্গ পরিকল্পনা ও গবেষণা।
২৭. তরঙ্গ ব্যবস্থাপনা ও মনিটরিং সংক্রান্ত সফটওয়্যার এবং ডাটাবেস হালনাগাদ ও রক্ষণাবেক্ষণ।
২৮. বেতার যন্ত্রের টাইপ অ্যাপ্রুভাল ও কনফরমিটি পরীক্ষার মান নির্ধারণ।
২৯. তরঙ্গ সংক্রান্ত প্রবিধানমালা, নীতিমালা ও নির্দেশিকার খসড়া প্রণয়ন এবং সংশোধন।
লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগ
১. কমিশনকে আইনগত বিষয়ে পরামর্শ ও মতামত প্রদান করা।
২. সুপ্রিম কোর্ট এবং দেশের অন্যান্য আদালতে কমিশনের পক্ষে বা বিপক্ষে দায়েরকৃত সকল মামলা পরিচালনা ও তদারকি করা।
৩. সরিকারি পাওনা আদায়ের জন্য সার্টিফিকেট মামলা (PDR Case) দায়ের, ব্যবস্থাপনা ও তদারকি।
৪. মামলা সংশ্লিষ্ট তথ্যাদি প্রাসঙ্গিক শাখা/বিভাগ হতে সংগ্রহপূর্বক প্রয়োজনীয় জবাব/বক্তব্য প্রস্তুত করা এবং আদালতে দাখিলের ব্যবস্থা গ্রহণ করা।
৫. আইন, বিধিমালা, প্রবিধান, নীতিমালা, গাইডলাইন, লাইসেন্স, চুক্তি (Agreement), সমঝোতা স্মারক (MoU) ইত্যাদির আইনগত যাচাই (Legal Vetting) করা।
৬. টেলিযোগাযোগ আইন, বিধি, গাইডলাইন ও নীতিমালা প্রণয়ন বা সংশোধনে সরকার ও কমিশনকে সহায়তা করা।
৭. লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি ও সালিশি কার্যক্রম পরিচালনা করা।
৮. কমিশনের বিভিন্ন বিভাগকে আইনগত মতামত প্রদান করে তাদের কার্যক্রম আইনসম্মতভাবে পরিচালনায় সহায়তা করা।
৯. কমিশনের পক্ষে আইনজীবী নিয়োগ, আইনজীবীদের সঙ্গে সমন্বয় এবং মামলা পরিচালনার জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও সরবরাহ করা।
১০. ফৌজদারী মামলা পরিচালনার ক্ষেত্রে ইনভেস্টিগেশন উইং সহ বিভিন্ন তদন্তকারী কর্মকর্তার সাথে সমন্বয় সাধন করা।
১১. লিগ্যাল শাখার বার্ষিক প্রতিবেদন (বাংলা ও ইংরেজি) প্রস্তুত সংক্রান্ত কার্যাদি সম্পাদন।
১২. উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশিত অন্যান্য সকল কার্যক্রম সম্পন্নকরণ।
১৩. লাইসেন্সিং সংশ্লিষ্ট সকল সিদ্ধান্ত কমিশনের পক্ষে বাস্তবায়ন করা;
১৪. বিডিং/অকশন পদ্ধতিতে প্রদত্ত লাইসেন্সসমূহের ক্ষেত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে লাইসেন্সের প্রস্তাবনা আহ্বান করা;
১৫. লাইসেন্সের আবেদন প্রস্তাব জমা রাখা এবং আবেদনপত্র/প্রস্তাব মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করা;
১৬. লাইসেন্সের মূল্যায়ন প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ;
১৭. মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক লাইসেন্স প্রস্তুতকরণ;
১৮. সকল প্রকার লাইসেন্স ইস্যু করা;
১৯. সকল লাইসেন্স নবায়ন করা;
২০. লাইসেন্স সমর্পণের কার্যক্রম গ্রহণ;
২১. লাইসেন্সের বাৎসরিক এনডোর্সমেন্ট এর আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা;
২২. লাইসেন্সের শর্তভঙ্গের কারণ দর্শানো নোটিশ জারি করা;
২৩. কমিশন হতে প্রণয়নকৃত সকল প্রকার গাইডলাইন জারি করা;
২৪. কমিশনের অডিট কার্যক্রমে সহায়তা করা;
২৫. বাৎসরিক প্রতিবেদনসহ লাইসেন্স সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন প্রস্তুতকরণে সহায়তা করা;
২৬. লাইসেন্স ইস্যু/বাতিল সংশ্লিষ্ট সকল তথ্য সময়োপযোগী করে সংরক্ষণ করা এবং ওয়েব সাইটে ও পত্রিকায় প্রকাশ করা;
২৭. লাইসেন্সের পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন/একীভূতকরণ সংশ্লিষ্ট কমিশনের সকল সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যবস্থা করা;
২৮. লাইসেন্সের শর্ত আরোপ সংশ্লিষ্ট সকল কার্যক্রম সম্পন্ন করা;
২৯. সরকারের নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে লাইসেন্সযোগ্য বিভিন্ন ধরনের টেলিযোগাযোগ সেবা অনুমোদনের ব্যবস্থা করা;
৩০. লাইসেন্সধারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা পরিবর্তনের অনুমোদন প্রদান;
৩১. কমিশন সভায় সিদ্ধান্তের জন্য লাইসেন্স সংক্রান্ত বিষয়ে কার্যপত্র উপস্থাপন;
৩২. কমিশন সভার সিদ্ধান্তের বাস্তবায়ন;
৩৩. বাধ্যতামূলক বাস্তবায়ন আদেশ জারি করা;
৩৪. লাইসেন্সিং গাইডলাইন অনুযায়ী বিভিন্ন শর্তের সাথে সংশ্লিষ্ট ব্যাংক গ্যারান্টি সংরক্ষণ, কর্তন ও অবমুক্তকরণ;
৩৫. লাইসেন্স সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ ও সিদ্ধান্ত বাস্তবায়ন;
৩৬. লাইসেন্সধারী কোম্পানির শেয়ার মূলধন হস্তান্তর, পেইড আপ ক্যাপিটাল বৃদ্ধি সংক্রান্ত আবেদন নিষ্পত্তিকরণ:
৩৭. কোম্পানি একীভূতকরণ সংক্রান্ত বিষয় নিষ্পত্তিকরণ;
৩৮. গাইডলাইনস, রেগুলেশন্স ও ডিরেক্টিভস/ইন্সট্রাকশন্স জারি করা।
অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কার্যক্রম:
১. কমিশনের বার্ষিক বাজেট প্রণয়নে বিভিন্ন উইং ও শাখার চাহিদা সমন্বয়ে সহায়তা প্রদান করা।
২. অনুমোদিত বাজেট অনুযায়ী ব্যয় নিয়ন্ত্রণ এবং বাজেট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা।
৩. কমিশনের দৈনন্দিন আয়-ব্যয়, দেনা-পাওনা ও সম্পদের সঠিক ও হালনাগাদ হিসাব সংরক্ষণ করা।
৪. মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক ও বাৎসরিক প্রতিবেদন প্রস্তুত ও উপস্থাপন করা।
৫. নতুন লাইসেন্স প্রদানের বিপরীতে নির্ধারিত ফি আদায় করা।
৬. মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নবায়নের সময় প্রযোজ্য ফি আদায় নিশ্চিত করা।
৭. অপারেটরদের আয়ের নির্ধারিত অংশ রাজস্ব শেয়ারিং হিসেবে আদায় করা।
৮. বরাদ্দকৃত স্পেকট্রামের ব্যবহারের বিপরীতে চার্জ ও ফি আদায় করা।
৯. কমিশন কর্তৃক প্রদত্ত বিভিন্ন সেবার বিনিময়ে নির্ধারিত ফি আদায় করা।
১০. কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা,আর্থীক ও অন্যান্য প্রাপ্যতা পরিশোধ করা।
১১. অভ্যন্তরীণ কর্মসূচি ও দায়িত্ব পালনের নিমিত্ত স্থানীয় ভ্রমণ বিল নিষ্পত্তি করা।
১২. বৈদেশিক সফরের প্রাক্কালে অগ্রিম প্রদান এবং সফর শেষে হিসাব সমন্বয় করা।
১৩. বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, ওয়াকশপ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রাপ্য ভাতা প্রদান করা।
১৪. সরবরাহকৃত পণ্য বা সম্পাদিত সেবার বিল যাচাই করে যথাযথভাবে পরিশোধ করা।
১৫. প্রযুক্তিগত প্রয়োজনে ক্রয়কৃত টেলিযোগাযোগ যন্ত্রপাতির বিল পরিশোধ করা।
১৬. বিদ্যমান যন্ত্রপাতির মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ ব্যয় পরিশোধ করা।
১৭. মামলা পরিচালনা বা আইনগত পরামর্শ সংক্রান্ত ব্যয় পরিশোধ করা।
১৮. কর্তনকৃত আয়কর ও ভ্যাট নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়া।
১৯. ব্যয় নির্বাহের পর অবশিষ্ট রাজস্ব নিদিষ্ট সময় পরপর নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা প্রদান করা।
২০. বাংলাদেশ স্যাটেলাইট ঋণের আসল ও সুদের কিস্তি নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিশোধ করা।
২১. সকল আর্থিক লেনদেন Tally সফটওয়্যারে যথাযথভাবে এন্ট্রি (Journal Voucher) করা।
২২. সরকারি কোষাগারে অর্থ জমাদানের জন্য A-Challan তৈরি করে ব্যাংকে প্রেরণ করা।
২৩. ব্যাংকিং লেনদেন সম্পর্কিত Bank Advice Letter প্রস্তুত করে ব্যাংকে প্রেরণ করা।
২৪. বিল পরিশোধের সময় উৎসে VDS ও TDS কর্তন করে যথাযথভাবে সরকারি কোষাগারে জমা প্রদান করা।
২৫. উৎসে কর্তনকৃত ভ্যাটের প্রমাণস্বরূপ সরবরাহকারীকে মূসক সনদ প্রদান করা।
২৬. সরকারি ও অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রমে তথ্য-উপাত্ত সরবরাহ ও আপত্তি নিষ্পত্তিতে সমন্বয় করা।
২৭. ফি, বকেয়া বা রাজস্ব আহরণ সংক্রান্ত বিষয়ে লাইসেন্সধারীদের সঙ্গে চিঠিপত্র ও যোগাযোগ পরিচালনা করা।
২৮. কমিশনের ব্যাংক হিসাবের লেনদেন ও ব্যাংক স্টেটমেন্টের মধ্যে সামঞ্জস্য যাচাই (রিকনসিলিয়েশন) করা।
২৯. অর্থ মন্ত্রণালয়সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় রক্ষা করা।
৩০. নিয়মনীতি অনুসরণ করে কমিশনের আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করা।
৩১. অপারেটরদের কাছ থেকে সামাজিক দায়বদ্ধতা তহবিলের (SOF) জন্য নির্ধারিত অর্থ সংগ্রহ করা।
৩২. কমিশনের স্থায়ী সম্পদ (Fixed Assets) রেজিস্টার হালনাগাদ রাখা।
৩৩. কর্মচারীদের পেনশন ও অবসরকালীন আর্থিক সুবিধাদি নিষ্পত্তি করা।
৩৪. চেক ইস্যু এবং চেকের মুড়ী বই এর হিসাব সংরক্ষণ করা।
৩৫. পেটি ক্যাশ (Petty Cash) পরিচালনা ও হিসাব সংরক্ষণ করা।
৩৬. আন্তঃব্যাংক তহবিল স্থানান্তর (Fund Transfer) কার্যক্রম সম্পাদন করা।
৩৭. রাজস্ব আদায়ের মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও অগ্রগতি পর্যবেক্ষণ করা।
৩৮. বকেয়া পাওনা আদায়ে লাইসেন্সধারীদের আনুষ্ঠানিক নোটিশ প্রদান করা।
৩৯. আর্থিক নথিপত্র ও ভাউচার যথাযথভাবে সংরক্ষণ ও আর্কাইভিং করা।
৪০. সরবরাহকারী/সেবা প্রদানকারীকে বিলের প্রাপ্তির বিষয়ে অবহিত করার লক্ষ্যে ই-পেমেন্ট ও অনলাইন লেনদেন ব্যবস্থাপনা তদারকি করা।
৪১. সরকার জারীকৃত প্রজ্ঞাপন প্রতিপালন করে মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত আদেশ যথাযথ ভাবে প্রতিপালন করা।
৪২. আর্থিক সফটওয়্যার ও সিস্টেমের নিরাপত্তা ও তথ্য ব্যাকআপ নিশ্চিত করা।
৪৩. আন্তঃবিভাগীয় বাজেট সংশোধন প্রস্তাব প্রক্রিয়াকরণ ও অনুমোদন করা।
৪৪. বৈদেশিক মুদ্রায় লেনদেনের ক্ষেত্রে বিনিময় হার সমন্বয় করে কেন্দীয় ব্যাংকের সাথে যাচাই করে রাজস্ব আহরণ করা
৪৫. কমিশনের বার্ষিক নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা।
৪৬. নিরীক্ষা প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি তদারকি করা।
৪৭. কমিশনের বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট সংসদীয় স্থায়ী কমিটির নিকট উপস্থাপনে সহায়তা করা।
৪৮. কর্মচারীদের ভবিষ্য তহবিল (Provident Fund) হিসাব পরিচালনা করা।
৪৯. সরকারি নিরীক্ষা আপত্তির জবাব প্রণয়ন ও প্রেরণ করা।
৫০. বাজেট ও হিসাব সংক্রান্ত অভ্যন্তরীণ প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা।
৫১. বকেয়া আদায়ের ক্ষেত্রে/বিলম্বে অর্থ পরিশোধের ক্ষেত্রে বিলম্ব ফি নির্ধান পূর্বক অর্থ আদায় করা হয়ে থাকে।
৫২. অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রেরণ করা।
এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেট
১। টেলিযোগাযোগ সেবার মান নিয়ন্ত্রণ।
২। অপারেটরদের নিয়মিত নিরীক্ষণ ও পরিদর্শন।
৩। গ্রাহক সুরক্ষা নিশ্চিতকরণ।
৪। অনিয়ম ও আইনভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
৫। নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ।
৬। প্রযুক্তি-নির্ভর তদারকি কার্যক্রম।
মিডিয়া কমিউনিকেশন এন্ড পাবলিকেশন উইং
১. গণমাধ্যম যোগাযোগ
২. বার্ষিক প্রতিবেদনসহ অন্যান্য প্রতিবেদন প্রকাশনা
৩. কমিশনের ওয়েবসাইটের কনটেন্ট ব্যবস্থাপনা
৪. মিডিয়া সংশ্লিষ্ট ডাটা ও কনটেন্ট আর্কাইভকরণ
৫. জনসংযোগ