কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ এ ০২:০০ PM
কন্টেন্ট: পাতা
কমিশনের ভিশন
নতুন প্রযুক্তির প্রবর্তনের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে মানসম্মত টেলিযোগাযোগ সেবা প্রদান করে সংযোগবিহীন জনগোষ্ঠীকে সংযোগের আওতায় আনা ।
কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্য
দ্রুত ও টেকসই আর্থ-সামাজিক উন্নয়নকে সহজতর করা এবং নির্ভরযোগ্য টেলিযোগাযোগ সেবার প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ২০০২ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ (সংশোধিত ২০২৬)-এ কমিশনের উদ্দেশ্যসমূহ নিম্নরূপে নির্ধারণ করা হয়েছে:
(ক) বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত এবং সুসংহত করিতে পারে এমন একটি টেলিযোগাযোগ ব্যবস্থার প্রবর্তন করা;
(খ) বাংলাদেশের বিরাজমান অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতা অনুসারে যতদূর সম্ভব বৃহত্তম জনগোষ্ঠীর জন্য একটি নির্ভরযোগ্য, যুক্তিসংগত ব্যয়-সাপেক্ষ ও আধুনিক মানের টেলিযোগাযোগ সেবা ও ইন্টারনেট সেবা প্রাপ্তির সুযোগ নিশ্চিত করা;
(গ) জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে দেশীয় টেলিযোগাযোগ ব্যবস্থার দক্ষতা এবং প্রতিযোগিতা করার ক্ষমতা বৃদ্ধি করা;
(ঘ) টেলিযোগাযোগ সেবা প্রদানের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ও বাজারমূখী ব্যবস্থার উপর ক্রমবর্ধমান হারে নির্ভরতা অর্জন, উহার পরিপন্থী বৈষম্যমূলক ব্যবস্থা প্রতিরোধ ও অবসান এবং সেই লক্ষ্যে কমিশনের উদ্দেশ্যের সহিত সংগতি রাখিয়া যথাযথ ক্ষেত্রে কার্যকর রেগুলেশন নিশ্চিত করা;
(ঙ) নতুন নতুন টেলিযোগাযোগ সেবা প্রবর্তন এবং টেলিযোগাযোগ খাতে দেশি ও বিদেশি বিনিয়োগে যাহারা বাংলাদেশের বাহিরে থাকেন তাহাদিগকে বাংলাদেশে টেলিযোগাযোগ সংক্রান্ত ব্যবসাস্থল স্থাপনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা;
(চ) যে কোন স্বীকৃত ডিজিটাল ডিভাইড (ডিজিটাল বৈষম্য) দূরীকরণে ভূমিকা পালন করা।